জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটির সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স বিভাগে সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির নাম সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার। পদসংখ্যা একটি। চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে ঢাকা।
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ, এলএলবি বা এলএলএম ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কোম্পানি সেক্রেটারি-সংক্রান্ত কার্যপদ্ধতি, করপোরেট নথিপত্র এবং বিধিবদ্ধ নথিপত্র দাখিলের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
প্রার্থীর খসড়া প্রণয়ন, নথিপত্র প্রস্তুতকরণ ও রেকর্ড ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় কার্যকর যোগাযোগের সক্ষমতাও প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ পদে বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বিকাশের এ পদে আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর থেকে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ২৩ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সূত্রঃ CZN24
