Saturday, November 14, 2026
25 C
Dhaka

২০২৭ সালে স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে লটারি, কোনটিতে লিখিত পরীক্ষা?

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত...
Homeসারাদেশবাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির

মানবতার সেবায় আরেকটি সফল পদক্ষেপ হিসেবে বাগেরহাটের মাজার মোড়ে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

মানবিক এ কার্যক্রমে উপস্থিত থেকে পুরো আয়োজনের তত্ত্বাবধান করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ফরিদুল ইসলাম বাবলু।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা, নাক-কান-গলা (ইএনটি) সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চক্ষু শিবিরে দরিদ্র ও অসহায় রোগীদের চোখ পরীক্ষা এবং বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নাক, কান ও গলার বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা নিতে আসা অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সকলের দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে, ইনশাআল্লাহ।

এ মহৎ উদ্যোগ সফল করতে যেসব বিশেষজ্ঞ চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।