Sunday, November 15, 2026
25 C
Dhaka

কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে উপগ্রন্থাগারিক মাহমুদুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনকে অতিরিক্ত...
Homeসারাদেশগফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার

গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে নিজ বাড়ি থেকে এসটি আফনান সাকিব ওরফে সাকিব আল হাসান (২৬) নামে এক তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার পুখুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, পুলিশের সোর্সের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আফনান সাকিব পুখুরিয়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি ২০১৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। গফরগাঁও উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি ময়মনসিংহ জেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

ময়মনসিংহ আদালতে পাঠানো পুলিশের নথি অনুযায়ী, গফরগাঁও থানার ২০২৫ সালের ৫ জুন দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক বিরোধের জেরে এক ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এ সময় চাপাতি, রামদা, লোহার রড, লোহার পাইপ ও লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। হামলায় কয়েকজন আহত হন। তাদের মধ্যে একজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি হত্যার উদ্দেশ্যে হামলা ও গুলি ছোড়ার অভিযোগও রয়েছে মামলার নথিতে।

তবে আফনান সাকিবের পরিবারের দাবি, ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পরিবারের পক্ষ থেকে মামলার সুষ্ঠু তদন্ত এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।